সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

শহরে যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং নাগরিক শৃঙ্খলা পৌর প্রশাসনের অভিযান অব্যাহত রাখতে হবে

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৮:৫৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৮:৫৭:৩৮ পূর্বাহ্ন
শহরে যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং নাগরিক শৃঙ্খলা পৌর প্রশাসনের অভিযান অব্যাহত রাখতে হবে
সুনামগঞ্জ শহরের যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং নাগরিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৌর প্রশাসনের সাম্প্রতিক অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়ক, ফুটপাত ও গুরুত্বপূর্ণ মোড়গুলো দখল করে ব্যবসা পরিচালনা, যত্রতত্র যানবাহন রাখা এবং অনিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার অবাধ চলাচলের কারণে শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের কঠোর অবস্থান জরুরি ছিল। গত সোমবার ট্রাফিক পয়েন্ট ও কালীবাড়ি এলাকায় পরিচালিত অভিযানে ১৮টি মামলা করে ১৮ জনের কাছ থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় এবং বিভিন্ন মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে সড়কের পাশে থাকা সিএনজি স্ট্যান্ড অপসারণ ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ শহরের শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে - এমনটাই প্রত্যাশা। তবে প্রশ্ন হচ্ছে, অভিযান শেষ হওয়ার পর পরিস্থিতি কতটা বদলাবে? অতীতে দেখা গেছে, উচ্ছেদ অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হলেও কিছুদিন পর একই জায়গায় আবার দোকানপাট, ভাসমান ব্যবসা কিংবা অবৈধ পার্কিং ফিরে এসেছে। ফলে শুধু মামলা ও জরিমানা করে যানজটের স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন ধারাবাহিক নজরদারি, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কার্যকর বিকল্প ব্যবস্থা। বিশেষ করে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি এগুলোর জন্য নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড নির্ধারণ করতে হবে। সিএনজি স্ট্যান্ডগুলোও পরিকল্পিত স্থানে স্থানান্তর করা প্রয়োজন। ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে নিয়মিত মনিটরিং চালাতে হবে। একই সঙ্গে মাছ, সবজি ও ফল বিক্রেতাদের জন্য নির্দিষ্ট বাজার বা বিক্রয়স্থল তৈরি করা গেলে একদিকে তাদের জীবিকা রক্ষা হবে, অন্যদিকে সড়ক ও ফুটপাত দখলের প্রবণতাও কমবে। পৌর প্রশাসক উচ্ছেদ করা স্থানগুলোতে স্থায়ীভাবে কর্মী রাখার যে উদ্যোগের কথা জানিয়েছেন, তা বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দখলমুক্ত জায়গা রক্ষা করাই হবে মূল চ্যালেঞ্জ। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক পরিকল্পনা, প্রয়োজনীয় সাইন-সিগন্যাল, পার্কিং ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে হবে। যানজট শুধু প্রশাসনের সমস্যা নয়; এটি নাগরিক শৃঙ্খলারও বিষয়। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, চালক, পথচারী এবং সাধারণ নাগরিক - সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব যেন অভিযানের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে না পারে। আমরা আশা করি, পৌর প্রশাসনের এই অভিযান সাময়িক প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকবে না। নিয়মিত অভিযান, স্থায়ী নজরদারি, পরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনা এবং নাগরিক সহযোগিতার মাধ্যমে সুনামগঞ্জ শহরকে সত্যিকার অর্থেই যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ শহর হিসেবে গড়ে তোলা হবে। শহরবাসী এখন শুধু অভিযান দেখতে চায় না - চায় এর স্থায়ী সুফল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন