সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১১:৪৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১১:৪৮:২০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার ছবি: তৌহিদ চৌধুরী প্রদীপ
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপকে সংগঠনবিরোধি কার্যক্রমের দায়ে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জামালগঞ্জের প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শেরে আলম শেরু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বহিস্কৃত সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপের ক্লাব বিরোধী নানা কর্মকান্ড নিয়ে বিস্তর আলোচনা হয়। সভাপতি হওয়ার পর থেকে ক্লাবের সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছিলেন তিনি। পূর্বে শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রেসক্লাব থেকে বহিস্কৃত একাধিক লোকের সাথে মিশে তিনি ক্লাবের বিরুদ্ধে অবস্থান নেন।
এছাড়া গত কয়েক মাস যাবত প্রেসক্লাবের একাধিক মিটিংয়ে তিনি অনুপস্থিত ছিলেন, যা ক্লাবের শৃঙ্খলা পরিপন্থী।
তৌহিদ চৌধুরী প্রদীপ বারবার প্রেসক্লাব বিরোধী কাজ করায় সহসভাপতি মো. জিয়াউর রহমান তাঁর বিরুদ্ধে বহিস্কারের প্রস্তাব তুলে ধরেন। পরে উপস্থিত সকল সদস্য আলোচনার ভিত্তিতে একমত পোষণ করলে তৌহিদ চৌধুরী প্রদীপকে ক্লাবের সভাপতির পদসহ সাধারণ সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক দিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়েস্থ, মো. হাবিবুর রহমান ও সাধারণ সদস্য আতিকুর রহমান।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ সভাপতি শেরে আলম শেরুর দায়িত্ব পালনের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লাবের সকল প্রশাসনিক, সাংগঠনিক, দাপ্তরিক, আনুষ্ঠানিক কার্যক্রমসহ পত্র আদান-প্রদান এবং যোগাযোগের ক্ষেত্রে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগযোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হইলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি