তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা
- আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৬:৩৪:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৬:৩৪:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোলেমান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ এবং থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল।
বক্তারা সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ