সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৬:২৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৬:৩০:১৮ অপরাহ্ন
'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার::
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‍্যালিতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে এবং পিটিআই ইন্সপেক্টর মোরশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, লেট আল লার্ন প্রকল্প পরিচালক হিমাদ্র প্রসাদ মিস্ত্রী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, শিক্ষক হারুনুর রশীদ ও নাসরিন বেগম চৌধুরীসহ সংশ্লিষ্টরা। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা ও সাক্ষরতা একটি জাতির সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। সাক্ষরতার মাধ্যমে মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বাড়ে, যা দারিদ্র্য হ্রাস এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করা জরুরি। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে মৌলিক সাক্ষরতা ও জীবনমুখী দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, শুধু পড়তে ও লিখতে পারাই সাক্ষরতার চূড়ান্ত লক্ষ্য নয়; দৈনন্দিন জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতা তৈরি করাও এর গুরুত্বপূর্ণ অংশ। তাই সবার জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক অংশগ্রহণও প্রয়োজন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের কর্মসূচির মধ্য দিয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি