সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সব ইউনিয়নে হবে স্বাস্থ্যসেবা ইউনিট, মিলবে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৩৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৩৬:৩৩ পূর্বাহ্ন
সব ইউনিয়নে হবে স্বাস্থ্যসেবা ইউনিট, মিলবে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এসময় ¯িপকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ হাসপাতালের প্রয়োজনীয়তা একটি সম্ভাব্যতা সমীক্ষা ব্যতিরেকে পরিচালনার সুযোগ নেই। তবে, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। তিনি বলেন, প্রতিটি স্বাস্থ্যসেবা ইউনিটে একটি মিনি ল্যাবরেটরি ও ফার্মেসি থাকবে। এর অধীনে তিনটি কমিউনিটি ক্লিনিক বা প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকবে। আশা করা যায়, এর ফলে দেশের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী