সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

বোয়িংয়ের উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা-আর্থিক বৈধতা নিশ্চিতে আইনি নোটিশ

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৩৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৩৫:০৫ পূর্বাহ্ন
বোয়িংয়ের উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা-আর্থিক বৈধতা নিশ্চিতে আইনি নোটিশ
সুনামকণ্ঠ ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে ১৪টি বোয়িং বিমান ক্রয়ের প্রক্রিয়ায় সাংবিধানিক, সংবিধিবদ্ধ ও আর্থিক বৈধতা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা ও জনস্বার্থের যৌক্তিকতা যাচাইয়ের দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম এম জি সারওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেএই নোটিশ পাঠিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, অর্থ সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও এমডির উদ্দেশ্যে নোটিশটি পাঠানো হয়েছে। সংবাদপত্রের তথ্য তুলে ধরে নোটিশে বলা হয়েছে, জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ৩.৭ বিলিয়ন ডলার ব্যয়ে ১৪টি বোয়িং বিমান ক্রয়ের চুক্তি করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতি এবং বিকল্প প্রস্তাবের (যেমন- এয়ারবাসের অফার) কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের স্বচ্ছতা ও যৌক্তিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাই নোটিশে কয়েকটি দাবি তুলে ধরে বলা হয়েছে, বোয়িং বিমান ক্রয়ের ক্ষেত্রে কোনও আর্থিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে কিনা, বা নতুন কোনও ক্রয়ের পরিকল্পনা আছে কিনা, তা প্রকাশ করতে হবে। একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও স্বাধীন যাচাই স¤পন্ন না হওয়া পর্যন্ত নতুন কোনও চুক্তি বা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। যেকোনও ক্রয় প্রক্রিয়া ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬’ অনুসরণ করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হতে হবে। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে গ্রহণযোগ্য ও যুক্তিপূর্ণ জবাব চাওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে সংবিধানের ৪৪ ও ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ মানুষের অর্থ সুরক্ষায় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী