সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:২২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:২২:২৮ পূর্বাহ্ন
জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ ও সাধারণ স¤পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, সাংগঠনিক স¤পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক স¤পাদক অমর চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট শেরেনূর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ সম্প্রীতির একটি নিদর্শন। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা অটুট থাকবে। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে কাজ করতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যেকোনো কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও তিনি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সুনামগঞ্জের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং আসন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে স¤পন্ন করতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি