সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে : ইসি সচিব

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:১৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:১৯:৫০ পূর্বাহ্ন
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে : ইসি সচিব
সুনামকণ্ঠ ডেস্ক :: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন রয়েছে, সবগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। তবে কত ধাপে নির্বাচন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। দুই, তিন, পাঁচ কিংবা সাত ধাপে নির্বাচন হবে কিনা, সেটি এখনও পর্যালোচনায় রয়েছে। তিনি বলেন, তবে সম্ভবত আমরা উপজেলাভিত্তিক নির্বাচনটা করবো। একটা উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে, সবগুলোকে কাভার করে নেব, যাতে আমাদের নির্বাচন ব্যবস্থাপনাটা সুষ্ঠু হয়। আখতার আহমেদ বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নগুলোতে অন্য ধাপে নির্বাচন হলে নির্বাচনের ওপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। এ বিষয়টি কমিয়ে আনতেই একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে ভোট করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ধরেন একটা উপজেলায় পাঁচটা ইউনিয়ন বা ছয়টা ইউনিয়ন আছে। তিনটাতে একসঙ্গে করলাম আর পরের তিনটাতে করলাম, এই নির্বাচনেও প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা সেটাকে মিনিমাইজ করি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কমিশন এ প্রস্তাব গ্রহণ করলে পরবর্তীতে সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ইসি সচিব। এসব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টিও কমিশন নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যু প্রসঙ্গে বৈঠক করেন ইসি সচিব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউপি নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি ও বিধিমালার কাজ করে তা পর্যালোচনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে পাঠানো হয়েছিল। ফাইলগুলো মন্ত্রণালয় থেকে ফেরত পাওয়া গেছে। এখন তাদের কোনো পর্যবেক্ষণ আছে কিনা, তা দেখা হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার থাকবে না। পোস্টারকে নিরুৎসাহিত করার কথা বলা হচ্ছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব বিষয় ভালোভাবে পাওয়া গেছে, সেগুলো স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিধিমালায় পরিবর্তনের বিষয়ে ইসি সচিব বলেন, চেঞ্জ তো কিছু হয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যে বলেছেন, সেপ্টেম্বরে তফসিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচন হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি