সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৪৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৫০:০৩ অপরাহ্ন
জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার::
‘অভাব নয়, ভোগবাদী মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ ও যুক্তিবোধ বিকাশের লক্ষ্যে ৬ ও ৭ সেপ্টেম্বর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট কার্যালয়ের অর্থায়নে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। দুই দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করে। প্রতিযোগিতায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ভীমখালী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি বিধান ভূষণ চক্রবর্তী ও শেখ আয়েশা বেগম, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ এবং সদস্য মিছবাহ উদ্দিন রুমি। সংগঠনের সদস্য হাসিবুল হাসান বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম মাছুম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চিত্ত রঞ্জন দাস ও হোসনেয়ারা বেগম, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন এবং হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজল চন্দ্র পাল। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক পঙ্কজ কুমার বর্মন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার এবং জামালগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি নুরুল হক। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে নৈতিকতা, সুশাসন ও জবাবদিহিতাভিত্তিক সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি দিয়ে মত প্রকাশের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মানসিকতাও তৈরি হবে। পরে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি