সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের

টাঙ্গুয়ার হাওরে নারী পর্যটকদের জন্য নিরাপদ গোসলের স্থান নির্ধারণে চিঠি

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১১:২৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১১:২৫:৪১ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে নারী পর্যটকদের জন্য নিরাপদ গোসলের স্থান নির্ধারণে চিঠি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে নারী পর্যটকদের জন্য সংরক্ষিত পৃথক ও নিরাপদ গোসলের স্থান নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী। রোববার (৬ সেপ্টেম্বর) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে টাঙ্গুয়ার হাওরের উপযুক্ত কোনো একটি স্থান নারী পর্যটকদের জন্য সংরক্ষণ করে পৃথক ও নিরাপদ গোসলের স্থান হিসেবে নির্ধারণ বা ঘোষণা করার অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক হাওরের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে আসেন। হাওরের স্বচ্ছ নীল পানিতে গোসল পর্যটকদের ভ্রমণের অন্যতম আকর্ষণ হলেও নারী পর্যটকদের জন্য সংরক্ষিত ও নিরাপদ গোসলের ব্যবস্থা না থাকায় তাঁরা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক নারী পর্যটক হাওরের প্রাকৃতিক পরিবেশে গোসলের সুযোগ থেকে বঞ্চিত হন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, টাঙ্গুয়ার হাওরে নারী পর্যটকদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং হাওরভিত্তিক নারী ও পারিবারিক পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে উপযুক্ত কোনো একটি স্থান নির্ধারণ করে সেখানে সংরক্ষিত পৃথক ও নিরাপদ গোসলের ব্যবস্থা করা প্রয়োজন। এ জন্য টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় একটি উপযুক্ত স্থান চিহ্নিত করে নারী পর্যটকদের জন্য সংরক্ষণপূর্বক পৃথক ও নিরাপদ গোসলের স্থান হিসেবে তা নির্ধারণ বা ঘোষণা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। চিঠির অনুলিপি প্রধান বিচারপতির রেজিস্ট্রার জেনারেল, সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ, সচিব - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান, পুলিশ সুপার, সুনামগঞ্জ; তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ও পাবলিক প্রসিকিউটর, সুনামগঞ্জকে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা