সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বাংলাদেশি কর্মী ভিসার ব্যাকলগ নিষ্পত্তি করবে ইতালি

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০১:২৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০১:২৩:২২ পূর্বাহ্ন
বাংলাদেশি কর্মী ভিসার ব্যাকলগ নিষ্পত্তি করবে ইতালি
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ঢাকায় তার দূতাবাস শিগগির রোমের জোরালো সহযোগিতায় ইতালি যেতে আগ্রহী অপেক্ষমাণ বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের অনুমতিপত্র বা কর্মী ভিসা প্রক্রিয়াকরণে জমে থাকা বিপুল বকেয়া কাজের (ব্যাকলগ) সমস্যা নিষ্পত্তির পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও প্রাণবন্ত অভিবাসন বাধাগ্রস্ত করে এমন সব ধরনের অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা অবহিত করেন। রাষ্ট্রদূত প্রতিশ্রুতির জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং বর্তমানে কাজের ভিসা জমে থাকা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই একটি শক্তিশালী এবং নিয়মিত অভিবাসন পরিকাঠামো নিশ্চিত করার জন্য শিগগির একটি দ্বিপক্ষীয় অভিবাসন ও ভ্রমণ বিষয়ক চুক্তিতে উপনীত হতে কাজ করতে সম্মত হন। রাষ্ট্রদূত ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের বিশেষ করে, ক্ষুদ্র ব্যবসা, শিল্প, চলচ্চিত্র নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক আর্থ-সামাজিক কল্যাণে স¤পৃক্ততা ও সাফল্যের প্রশংসা করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় স¤পর্ক নিবিড় উল্লেখ করে জনগণ-জনগণ, ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্নর ক্ষেত্রে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে ক্রমবর্ধমান বহুমুখী স¤পৃক্ততার ইঙ্গিত দেন। ইতালির রাষ্ট্রদূত তৈরি পোশাকসহ বিভিন্ন সেক্টরে সুদৃঢ় ব্যবসায়িক স¤পর্কের মাধ্যমে বাংলাদেশকে ইতালির প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে রাখার বিষয়ে উপদেষ্টার বক্তব্যের পুনরুক্তি করেন। রাষ্ট্রদূত ইতালির প্রতি বাংলাদেশে ব্যাপক ক্ষেত্রে ব্যবসার সুযোগ তুলে ধরে দীর্ঘদিনের অংশীদার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য আহ্বান জানান। রোহিঙ্গা ইস্যুতে উভয়পক্ষই অধিকার ও নিরাপত্তাসহ রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি মিয়ানমারে স্থায়ীভাবে প্রত্যাবাসনের ওপর গুরুত্ব আরোপ করেন। ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স