সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

পৈন্ডুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় : নির্ধারিত সময়ে স্কুলে অনুপস্থিত ৩ শিক্ষক

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১১:১৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১১:১৮:২৯ পূর্বাহ্ন
পৈন্ডুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় : নির্ধারিত সময়ে স্কুলে অনুপস্থিত ৩ শিক্ষক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পৈন্ডুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে অনুপস্থিত প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের তিনজন শিক্ষক। যথাসময়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা বসে থাকলেও প্রয়োজনীয় শিক্ষকের অভাবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। অনুপস্থিত শিক্ষকেরা হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল সরকার, সহকারী শিক্ষক প্রমা রানী তালুকদার, সহকারী শিক্ষক রজত সরকার। সরেজমিনে সকাল ১০টায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৪ জন শিক্ষকের মধ্যে কেবল সহকারী শিক্ষক সেবা রানী সরকার উপস্থিত রয়েছেন। এসময় বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও বাকি শিক্ষকদের কাউকেই পাওয়া যায়নি। বিদ্যালয়ে গণমাধ্যমকর্মী এসেছেন এমন খবর পেয়ে তাড়াহুড়ো করে সাড়ে ১০টায় এসে উপস্থিত হন সহকারী শিক্ষক রজত সরকার। নির্ধারিত সময়ের মধ্যে কেন বিদ্যালয়ে আসেননি এমন প্রশ্নের জবাবে সহকারী শিক্ষক রজত সরকার বলেন, বর্ষায় নৌকায় আসতে হয়, ইঞ্জিন নষ্ট হয়েছে তাই আসতে দেরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকেরা প্রায় প্রতিদিনই নির্ধারিত সময় সকাল ৯টায় উপস্থিত হন না। নির্ধারিত সময়ের অন্তত দেড় থেকে দুই ঘণ্টা পর বিদ্যালয়ে উপস্থিত হন। এমনকি অধিকাংশ দিন বেলা ৩টার মধ্যেই বিদ্যালয় ছুটি দিয়ে তারা বাড়ি ফিরে যান। এতে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেবা রানী সরকার বলেন, আমি সকাল ৯টায় বিদ্যালয়ে এসেছি। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ কোথায় আছেন তা এখনো জানি না, স্যারের সাথেও যোগাযোগ হয়নি। হয়তো সকালে বৃষ্টি থাকার কারণে তাদের আসতে দেরি হচ্ছে। এদিকে, মুঠোফোনে সহকারী শিক্ষক প্রমা রানী তালুকদার ছুটিতে আছেন বলে দাবি করা হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা জানেন না। ছুটির কোনো আবেদন বা নথিপত্রও দেখাতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল সরকার মুঠোফোনে জানান, সকালে নৌকা মিস হওয়ার কারণে বিদ্যালয়ে আসতে পারিনি। সহকারী শিক্ষক প্রমা রানী আমাকে মৌখিকভাবে বলেছিলেন ছুটিতে যাবেন, তবে লিখিত আবেদন দিয়েছেন কি না তা আমার জানা নেই। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান, বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত না হওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ