সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের

বৃক্ষমেলায় সবুজের সমারোহ

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১১:১৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১১:১৩:২৪ পূর্বাহ্ন
বৃক্ষমেলায় সবুজের সমারোহ
স্টাফ রিপোর্টার :: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মেলার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। সারি সারি স্টলে সাজানো নানা রঙ, গন্ধ ও প্রজাতির গাছের চারা। কোথাও ফলের মিষ্টি সম্ভাবনা, কোথাও ফুলের রঙিন স্বপ্ন, আবার কোথাও ছায়াঘেরা ভবিষ্যতের হাতছানি। জেলার বিভিন্ন স্থান থেকে নার্সারি মালিকেরা মেলায় এনেছেন সহ¯্রাধিক নানা প্রজাতির গাছের চারা। প্রথম দিন থেকেই জমে উঠেছে বেচাকেনা। তবে এ মেলা যেন শুধু গাছ কেনাবেচার নয়, এ যেন সবুজের সঙ্গে মানুষের একান্ত আলাপচারিতারও মেলা। মেলায় দেখা মিলেছে বেশ কিছু নতুন প্রজাতির গাছের চারার। কেউ এসেছেন বাড়ির আঙিনা সাজাতে, কেউ ছাদবাগানের জন্য, আবার কেউ এসেছেন নিছক সবুজের টানে। গাছ কেনার পাশাপাশি অনেকে ঘুরে দেখছেন মেলার স্টল। কেউবা প্রিয় মানুষটির সঙ্গে ছবি তুলে ধরে রাখছেন বিকেলের স্মৃতি। রবিবারের বিকেলটা যেন মেলার মাঠে অন্যরকম হয়ে উঠেছিল। কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটু অবসর, একটু সবুজ আর একটু প্রশান্তি খুঁজে নিতে ছুটে এসেছিলেন নানা বয়সী মানুষ। কেউ একা, কেউ দল বেঁধে, কেউবা প্রিয়জনের হাত ধরে ঘুরছেন। হাসি, আড্ডা আর সবুজের মেলবন্ধনে মেলার মাঠ হয়ে উঠেছিল আনন্দের এক ছোট্ট ঠিকানা। মেলার এক প্রান্তে মেসার্স আর.এইচ.এম নার্সারির স্টল। নানা রকম গাছের চারায় সাজানো স্টলটি যেন ছোট্ট এক বাগান। স্টলের মালিক মিঠু রায় বলছিলেন- “আমার নার্সারি এক টুকরো প্রশান্তির বাগান। আসুন ভাই, কিনুন বৃক্ষ, আমার বাগানে ছবি তুলুন।” তাঁর এই আহ্বানের সঙ্গে যেন মিশে যাচ্ছিল গাছের চারার পাতার মৃদু দোল। মনে হচ্ছিল- একটি চারা শুধু চারা নয়, এটি আগামী দিনের ছায়া, ফুল, ফল আর পাখির বাসার সম্ভাবনা। মেসার্স আর.এইচ.এম নার্সারিতে ফলজ গাছের চারার মধ্যে রয়েছে আ¤্রপালি, কিউজাই, ব্যানেনা ম্যাংগো, বারী, চিয়াংমাই, কাটিমন, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা, ডালিম, আনার, আতাফল, সরুফা, আমড়া, কমলা, মাল্টা, সফেদা, জলপাই, জামরুল, বেল, বড়ই, বিলেম্বু, লেওর, তেঁতুল, কামরাঙ্গা, লটকন, কলা, লেবু, চেরীফল, অ্যাভোকাডো, খেজুর, তাল, সুপারি, নারিকেল, জাম্বুরা, কাঠবাদাম, সাতকরা, আক্সগুর, আপেল, ড্রাগন, মালবেরী, মিরাক্কেল ও চালতাসহ নানা প্রজাতির গাছ। ফুলের চারায়ও রয়েছে বৈচিত্র্যের ছড়াছড়ি। জবা, গাঁদা, হাসনাহেনা, গন্ধরাজ, বেলী, গোলাপ, রঙ্গন, মুচুন্ডা, কাঠগোলাপ, বাগানবিলাস, মাধবীলতা, বকুল, শিউলী, অলকানন্দ, নাগচাঁপা, নয়নতারা, জুঁই, ল্যান্টেনা, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, করবী, চন্দ্রপ্রভা, নীলমণি লতা, কাঠামুকুট, ঝাউ, ক্রিসমাস ট্রি, পাতাবাহার, সিজিয়াম, এরিকা পাম, তাল পাম, কামিনী, স্টার কুইন, বটল পাম, পোস্টল পাম, দেবদারু, থাই রাবার, শেওড়া, মিনজুরী, বকফুল, অপরাজিতা, নাকচুয়া, বেলবেট, চায়না বট ও চায়না ডলসহ রয়েছে আরও অনেক প্রজাতি। কাঠজাত গাছের চারার মধ্যে রয়েছে মেহগনি, লম্বু, সেগুন, চাকারশি, চামল, রেন্ট্রি, কদম, ফাইন, জারুল, গামারি, বেলজিয়াম, শীল কড়ই ও গর্জন। ঔষধি গাছের তালিকায় রয়েছে নিম, অর্জুন, হরতকি, বহেরা, তুলসী, আমলকি, পাথরকুচি, বাসক, কারিপাতা, সাজনা, দারুচিনি, লং, তেজপাতা, স্বর্ণলতা ও চন্দন। সবজির চারাতেও রয়েছে নানা আয়োজন-মরিচ, টমেটো, বেগুন, লাউ, পেঁপে ও শিম। আর ঘরের ভেতরের সবুজ সাজাতে রয়েছে অর্কিড, মানিপ্ল্যান্ট, ¯েœক প্ল্যান্ট, ক্যাকটাস, লাকি ব্যাম্বু ও ¯পাইডার প্ল্যান্ট। একটি ছোট্ট চারা কখনো কখনো একটি বড় স্বপ্নের শুরু হতে পারে। আজ যে চারাটি কেউ হাতে তুলে নিচ্ছেন, কয়েক বছর পর সেটিই হয়তো তার বাড়ির উঠানে ছায়া দেবে, ফুল ফুটবে কিংবা ফলের ভারে নুয়ে পড়বে। কোনো কোনো গাছের নিচে হয়তো বসবে পরিবারের আড্ডা, কোনো গাছের ডালে এসে বসবে অচেনা কোনো পাখি। মিঠু রায় জানান, তাঁর নার্সারিতে হরেক রকম গাছের চারা রয়েছে। শুধু চারাই নয়, গাছ লাগানো ও পরিচর্যার প্রয়োজনীয় উপকরণও পাওয়া যাচ্ছে এখানে। রয়েছে প্লাস্টিকের ফুলের টব, মাটির টব, জিও ব্যাগ, ভার্মি কম্পোস্ট, নিম খৈল, হাড়ের গুঁড়াসহ বিভিন্ন উপকরণ। গাছের চারা ও টব তুলনামূলক কম মূল্যে বিক্রি করা হচ্ছে বলেও জানান তিনি। মেলার মাঠে তখনও মানুষের ভিড়। কেউ গাছ হাতে বাড়ি ফিরছেন, কেউ ছবি তুলছেন, কেউবা দাঁড়িয়ে শুনছেন নার্সারি মালিকের গাছের গল্প। বিকেল ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগিয়ে যায়। মেলার আলো জ্বলে ওঠে। কিন্তু চারাগাছগুলোর পাতায় যেন দিনের শেষ আলোটুকুও আটকে থাকে। মেলা একদিন শেষ হবে। স্টলগুলো খুলে যাবে, মানুষ ফিরে যাবে যার যার ঘরে। কিন্তু আজ যে চারাটি কেউ কিনে নিয়ে গেলেন, সেটি হয়তো কোনো এক ভোরে নতুন পাতায় জানান দেবে- সবুজের গল্প কখনো শেষ হয় না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা