সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অচল রেসকিউ বোট দ্রুত মেরামত করুন

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০৭:৫৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০৭:৫৭:৪৬ অপরাহ্ন
অচল রেসকিউ বোট দ্রুত মেরামত করুন
হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা প্রকৃতিনির্ভর। বর্ষায় বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন নৌযানই হয়ে ওঠে মানুষের চলাচল, চিকিৎসা, খাদ্য সরবরাহ ও উদ্ধার তৎপরতার প্রধান অবলম্বন। বিশেষ করে বন্যা ও নৌদুর্ঘটনার মতো দুর্যোগে দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য রেসকিউ বোটের গুরুত্ব অপরিসীম। অথচ সুনামগঞ্জে কোটি টাকা ব্যয়ে দেওয়া দুটি রেসকিউ বোট অযতœ-অবহেলায় পড়ে থেকে এখন অচল হয়ে গেছে - যা অত্যন্ত উদ্বেগজনক। দুর্যোগপ্রবণ মানুষের জীবন রক্ষায় সরকারি অর্থে কেনা এসব বোট ২০২২ সালের ভয়াবহ বন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দুর্গত মানুষকে উদ্ধার, ত্রাণ, ওষুধ ও খাদ্য পৌঁছে দিতে তখন এগুলো ছুটে বেড়িয়েছে দুর্গম হাওরাঞ্চলে। অর্থাৎ সংকটের সময় রাষ্ট্রীয় স¤পদের কী কার্যকর ভূমিকা হতে পারে, তার বাস্তব উদাহরণও তৈরি হয়েছিল। কিন্তু দুর্যোগ কেটে যাওয়ার পরই যেন এসব সম্পদের প্রয়োজনীয়তা ভুলে যাওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে বোটের ইঞ্জিন অচল, ছাউনি ছেঁড়া, ভেতরে জমে আছে কাদা ও বৃষ্টির পানি। নদীর তীরে পড়ে থেকে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। সরকারি স¤পদের এমন পরিণতি শুধু অর্থের অপচয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্ন। সুনামগঞ্জের মতো হাওরপ্রধান জেলায় বন্যা কোনো আকস্মিক বা বিরল ঘটনা নয়। প্রতিবছরই বর্ষা ও উজানের ঢলে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। এর পাশাপাশি নৌদুর্ঘটনাও ঘটে। ফলে উদ্ধারকারী নৌযানগুলোকে সবসময় প্রস্তুত রাখা জরুরি। দুর্যোগ শুরু হওয়ার পর বোট মেরামতের উদ্যোগ নিলে তা কার্যত কোনো কাজে আসবে না। প্রয়োজন দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বোট দুটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বরাদ্দ না পাওয়ার বিষয়টি প্রশাসনিক বাস্তবতা হতে পারে; কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন রক্ষার প্রয়োজনীয়তাও শেষ হয়ে যায় না। সরকারি প্রকল্পের আওতায় কেনা গুরুত্বপূর্ণ সম্পদের পরবর্তী রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ী ব্যবস্থা থাকা উচিত। আমরা মনে করি, অচল রেসকিউ বোট দুটি দ্রুত মেরামত করে সচল করার পাশাপাশি এগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জেলার দুর্যোগ ব্যবস্থাপনার সামগ্রিক সক্ষমতা পর্যালোচনা করা প্রয়োজন। সরকারি অর্থে কেনা কোনো স¤পদ যেন কয়েক বছরের মধ্যে অচল হয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেওয়া রেসকিউ বোট নদীর তীরে পড়ে থেকে যদি নিজেরাই ধ্বংস হয়ে যায়, তার চেয়ে দুঃখজনক অব্যবস্থাপনা আর কী হতে পারে? হাওরবাসীর জীবন ও সরকারি অর্থ - দুটোর স্বার্থেই এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা