স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে রান্না করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন লেগে ঘরসহ সব মালামাল পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার।
শনিবার সন্ধ্যায় উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের পশ্চিম হাটের উত্তর মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঘরের ভেতরে থাকা রান্না করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পাম্প মেশিন দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে আগুনে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত শাহাদাত হোসেন বলেন, ‘আমার ঘরে থাকা ৬০ মণ ধান, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরসহ আমার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এখন পথে বসা ছাড়া আমার আর কোনো উপায় নেই।’
এ বিষয়ে ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘আমার ওয়ার্ডের রাধানগর গ্রামের শাহাদাত হোসেনের বসতঘরটি আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরিবারটি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার
- আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৯:৪১:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৯:৪৩:১২ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ