সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনো পলাতক

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০১:১৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০১:১৯:৫৯ পূর্বাহ্ন
কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনো পলাতক
সুনামকণ্ঠ ডেস্ক :: গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো বেশির ভাগ আসামি ফিরে এলেও ৫০০ জনের মতো আসামি এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। এছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় কারা মহাপরিদর্শক জানান, সারাদেশে নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবেন, নিয়ম অনুযায়ী তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এছাড়া কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বাড়ানোর প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে। কারাগার পরিদর্শন শেষে একটি সভায় অংশ নেন কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স