সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৯:৫৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৯:৫৬:১০ পূর্বাহ্ন
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী
বিশেষ প্রতিনিধি::
বন্যার পানিতে চারদিক যখন থইথই, সড়ক-সেতু ডুবে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে একের পর এক জনপদ তখন হাওরবাসীর শেষ ভরসা হয়ে ওঠে নৌযান। এমন দুর্যোগ মোকাবিলায় কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে দেওয়া হয়েছিল দুটি রেসকিউ বোট। ভয়াবহ বন্যায় যেগুলো ছুটেছে মানুষের জীবন বাঁচাতে, পৌঁছে দিয়েছে ত্রাণ-ওষুধ ও খাবার। কিন্তু সেই জীবনরক্ষাকারী বোট দুটিই এখন নদীর তীরে পড়ে থেকে পরিণত হয়েছে অচল লোহার কাঠামোয়। কোথাও মরিচা, কোথাও ছেঁড়া ছাউনি, ভেতরে জমে আছে কাদা ও বৃষ্টির পানি। ইঞ্জিনও অচল। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কোটি টাকার সরকারি এই স¤পদ এখন নিজেই ধ্বংসের দ্বারপ্রান্তে। ফলে হাওরাঞ্চলে আবারও বড় ধরনের বন্যা কিংবা নৌদুর্ঘটনা দেখা দিলে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। জানা যায়, দুর্যোগপ্রবণ হাওরাঞ্চলের মানুষের জীবন রক্ষায় তৎকালীন সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় মোট ৬০টি রেসকিউ বোট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সুনামগঞ্জে দেওয়া হয় দুটি একটি সদর উপজেলা ও অপরটি তাহিরপুর উপজেলার জন্য। ২০২২ সালের ভয়াবহ বন্যায় বোট দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্গত মানুষকে উদ্ধার, ত্রাণ, ওষুধ ও খাদ্য পৌঁছে দিতে ছুটে বেড়ায় দুর্গম হাওরাঞ্চলে। তবে বন্যার পর থেকেই বোটগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় ধীরে ধীরে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে দুটি বোটই অচল অবস্থায় পড়ে আছে। নদীর তীরে পড়ে থাকা বোটগুলো এখন আর মানুষের বিপদে ছুটে যায় না। শুকনো মৌসুমে কাদায় আটকে পড়ে থাকে, বর্ষায়ও পড়ে থাকে অবহেলায়। ভেতরে জমে থাকা পানি ও কাদায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। ছাউনির কাপড় ছিঁড়ে গেছে অনেক আগেই। একসময় যে বোট ছিল দুর্যোগকবলিত মানুষের আশ্রয় ও উদ্ধারের অন্যতম ভরসা, এখন সেটিই যেন সরকারি অব্যবস্থাপনার দৃশ্যমান প্রতিচ্ছবি। তাহিরপুর উপজেলার বাসিন্দা আব্দুল হক বলেন, ২০২২ সালের বন্যার সময় এই বোট দিয়েই অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে। ত্রাণ ও খাবারও পৌঁছে দেওয়া হয়েছে। এখন এগুলো নষ্ট হয়ে পড়ে আছে। আবার বড় বন্যা হলে মানুষ বিপদে পড়বে। হুমায়ুন আহমদ নামের আরেকজন বলেন, দুর্যোগের সময় এই বোটগুলোই ছিল জীবনরক্ষাকারী। হাওরের অনেক এলাকা পানিতে ডুবে গেলে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌযান। বোটগুলো সচল না থাকলে আগাম বন্যা বা বড় কোনো দুর্যোগে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। রফিকুল ইসলাম নামের আরেকজন বলেন, সরকার মানুষের জীবন রক্ষার জন্য কোটি টাকা খরচ করে বোট দিয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে যদি কয়েক বছরের মধ্যেই এগুলো নষ্ট হয়ে যায়, তাহলে এত টাকা খরচের উদ্দেশ্য কী? মেরামত করে বোটগুলো সচল করা দরকার। হাওরবাসীর প্রত্যাশা, দুর্যোগের আগেই অচল রেসকিউ বোট দুটি দ্রুত মেরামত করে সচল করা হবে। একই সঙ্গে সরকারি এসব গুরুত্বপূর্ণ নৌযানের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে, যাতে বন্যা, নৌদুর্ঘটনা কিংবা অন্য কোনো দুর্যোগে মুহূর্তেই মানুষের পাশে দাঁড়াতে পারে জীবনরক্ষাকারী এই বোটগুলো। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, বোট দুটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। এটি যে প্রকল্পের আওতায় ছিল সে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখনও বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে বোট দুটি মেরামত করে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী