যায়যায়দিনে নিয়োগ পেলেন বাবুল মিয়া
- আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৫৬:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৫৬:১১ পূর্বাহ্ন
দেশের বহুল প্রচারিত প্রথমসারির জাতীয় দৈনিক যায়যায়দিন-এ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক বাবুল মিয়া। পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক সজীব ওয়াসিম স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংবাদিক বাবুল মিয়া এর আগে দৈনিক হাওরাঞ্চল পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দৈনিক নবচেতনাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত বাবুল মিয়া সুনামগঞ্জের বিভিন্ন জনদুর্ভোগ, উন্নয়ন, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতি ও স্থানীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে আসছেন।
নতুন দায়িত্ব পালনে তিনি সহকর্মী, পাঠক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি