সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিশ্রুতিতেই আটকে আছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

আগুনে নিভে গেল ৬ প্রাণ

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৮:২৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৮:২৩:৫৫ পূর্বাহ্ন
আগুনে নিভে গেল ৬ প্রাণ
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রী ও চার সন্তানসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতদের শরীর পোড়ে অঙ্গার হয়ে গেছে। লাশ চেনার উপায় নেই। পোড়া ও ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পুলিশ সুপারসহ প্রশাননের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। অগ্নিকা-ের কারণ খুঁজে বের করতে সিআইডি পুলিশকে তলব করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে গেছেন। তারা অগ্নিকা-ের কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা জানান, উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমেরখাল গ্রামে সরকার আশ্রয়ণ প্রকল্প থেকে ভূমিহীনদের জন্য ৩৪টি ঘর বানিয়ে দিয়েছে ২ বছর আগে। এর মধ্যে একটি ঘরে শিমেরখাল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এমরুল হক (৫০) স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় একজন দিনমজুর। সোমবার রাতে স্ত্রী পলি আক্তার (৪৫), ছেলে পলাশ মিয়া (৯), ফরহাদ মিয়া (৭), ফাতেমা আক্তার (৫) ও ওমর ফারুক (৩) কে নিয়ে ঘুমে ছিলেন তিনি। এলাকার লোকজন জানিয়েছেন, সোমবার শ্বশুর বাড়ির লোকজনকে নিমন্ত্রণও খাইয়েছেন এমরুল। রাতে স্ত্রী ও চার সন্তানসহ ঘুমিয়ে ছিলেন তিনি। রাত আনুমানিক ১টার দিকে আগুন লাগে বলে জানায় পুলিশ। আগুনে বসতঘর পুড়ে ভিতরেই মারা যান সবাই। গভীর রাতে আগুন লাগার প্রায় ঘণ্টাখানেক পরে প্রতিবেশীরা টের পেয়ে ছুটে এসে দেখেন আগুন জ্বলছে। তারা ভিতর থেকে দরোজা আটকানো দেখতে পান। দরোজা ভেঙে দেখেন সবাই পোড়ে মারা গেছে। কারো লাশ চেনার উপায় নেই। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ভোরেই ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সুপার ও প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলেছেন। প্রশাসন পুলিশের সহায়তায় পোড়ে ছাই হয়ে যাওয়া লাশের অংশবিশেষ উদ্ধার করেছে। তবে কি কারণে আগুন লেগেছে বা আগুনের সূত্রপাত নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে তদন্তের জন্য সিআইডি পুলিশকে পাঠানা হয়েছে এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। জয়শ্রী বাজারের ব্যবসায়ী ও এলাকার বাসিন্দা যোসেফ আহমদ বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি প্রশাসনের লোকজন এসেছে। অনেকের সঙ্গে কথা বলেছি কেউই আগুন লাগার কারণ জানাতে পারেননি। তবে ভেতরে সিটিকিনি ছিল বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। ঘরের ভিতরে স্বামী-স্ত্রীসহ ৪ সন্তান পোড়ে ছাই হয়ে গেছে। লাশগুলো চেনার উপায় নেই। আমরা এলাকাবাসী এ ঘটনায় মর্মাহত। জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে আসি। এর আগেই আগুনে পোড়ে ছাই হয়ে গেছে সবাই। আগুনে চালের টিন খসে পড়েছে। বসতঘরের উপকরণগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। একটি লাশও চিনার উপায় নেই। আগুনের কারণ কেউ বলতে না পারলেও পাড়ার সবাই জানিয়েছেন ঘরের দরোজা ভিতর থেকে লাগানো ছিল। ওসি মো. এনামুল হক বলেন, আমরা খবর পেয়ে ভোরে এসেছি। এর আগেই সবাই পুড়ে মারা গেছে। ঘর ভিতর থেকে সিটিকিনি লাগানো ছিল। স্থানীয়রা আমরা আসার আগেই দরোজা ভেঙে উদ্ধারের চেষ্টা করেছেন। তবে এর আগেই সবাই পুড়ে মারা গেছে। বিষয়টি বিশদভাবে তদন্তের জন্য সিআইডি পুলিশকে ডাকা হয়েছে। আমরা লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নিয়েছি। ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন বলেন, আমরা পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি। তারা আগুনের বিষয়ে একেকজন একেকরকম কথা বলছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের মাধ্যমে দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করবো। জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে সিআইডি পুলিশকে ডাকা হয়েছে। সিলেট থেকে ক্রাইম সিন ইউনিটকেও আনা হচ্ছে। কিভাবে আগুন লাগলো তারা তদন্ত করে জানাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান

‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান