বিতর্ক প্রতিযোগিতায় গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী
- আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৪০:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৪০:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শাল্লায় ১৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ২৩ আগস্ট আন্তঃবিদ্যালয় দুর্নীতিবিরোধী এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলণায়তনে গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আছলাম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি দমনের কার্যকর উপায়’ বিতর্কের এবিষয়ের পক্ষে অবস্থান করে গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা ওই গ্রুপের দলনেত্রী ¯িœগ্ধা দাস। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে বিপক্ষে থাকা আছলাম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে অধ্যাপক কানাইলাল সরকারের সভাপতিত্বে ও কালীপদ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (দুদক) সিলেট বিভাগের সহকারী পরিচালক জুয়েল মজুমদার, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, প্রতিযোগিতার বিচারক ভাটি বাংলা কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাস, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শিল্পী রাণী বণিক, গিরিধর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন চৌধুরী, আছলাম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী প্রমুখ।
মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক তরুণ কান্তি দাস। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ