সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

বিতর্ক প্রতিযোগিতায় গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৪০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৪০:২০ পূর্বাহ্ন
বিতর্ক প্রতিযোগিতায় গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী
স্টাফ রিপোর্টার :: শাল্লায় ১৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ২৩ আগস্ট আন্তঃবিদ্যালয় দুর্নীতিবিরোধী এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলণায়তনে গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আছলাম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি দমনের কার্যকর উপায়’ বিতর্কের এবিষয়ের পক্ষে অবস্থান করে গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা ওই গ্রুপের দলনেত্রী ¯িœগ্ধা দাস। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে বিপক্ষে থাকা আছলাম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে অধ্যাপক কানাইলাল সরকারের সভাপতিত্বে ও কালীপদ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (দুদক) সিলেট বিভাগের সহকারী পরিচালক জুয়েল মজুমদার, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, প্রতিযোগিতার বিচারক ভাটি বাংলা কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাস, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শিল্পী রাণী বণিক, গিরিধর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন চৌধুরী, আছলাম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী প্রমুখ। মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক তরুণ কান্তি দাস। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি