সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

সাপের কামড়ে শিশু আহত

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৮:৩১ পূর্বাহ্ন
সাপের কামড়ে শিশু আহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার জিংলীগড়া গ্রামের নিজ বাড়ির সামনে থাকা জলাশয়ে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে রাব্বি মিয়া নামের ১১ বছর বয়সী এক শিশু সাপের কামড়ে আহত হয়েছে। সে ওই গ্রামের জিয়া উদ্দিনের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটির পরিবার, এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার জিংলীগড়া গ্রামের বাসিন্দা শিশু রাব্বি মিয়া বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়ির সামনে থাকা জলাশয়ে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করতে যায়। মাছ শিকার করার এক পর্যায়ে সকাল ১০টার দিকে একটি সাপ তার ডান হাতের আঙুলে কামড়ে দেয়। কাঁদতে কাঁদতে শিশুটি নিজ বাড়িতে গিয়ে সাপের কামড়ের ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা শিশুটির ডান হাতের কবজির ওপরের অংশে কাপড় দিয়ে বেঁধে তাকে ওইদিন সকাল ১১টার দিকে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শরীফুল ইসলাম বলেন, নিজেদের বাড়ির সামনে থাকা জলাশয়ে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে বুধবার সকাল ১০টার দিকে আমাদের গ্রামের রাব্বি মিয়া নামের এক শিশু সাপের কামড়ে আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার বলেন, ওই শিশুটির শরীরের রক্ত জমাট বাঁধার পরীক্ষায় (ক্লটিং টেস্ট) ফলাফল নেগেটিভ এসেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেরাম প্রতিষেধক মজুদ রয়েছে। প্রয়োজন অনুযায়ী তাকে এন্টিভেরাম দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি