সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

শিক্ষার্থীদের মাঝে মাদক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের মাঝে মাদক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এবং বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চন্দ্র বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার চাতক চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন এবং ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত আলী আহমেদ। বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাসির উদ্দিন, মো. আমিনুল ইসলাম এবং দশম শ্রেণির শিক্ষার্থী শেখ উম্মে মাদুয়া। সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজেও। শিক্ষাজীবনে মাদকের সংস্পর্শে এলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমে যায়, স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। তাই শিক্ষাজীবন থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, অনেক সময় বন্ধুত্বের সুযোগ নিয়ে তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করা হয়। কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তি মাদক গ্রহণে উৎসাহিত করলে তা প্রত্যাখ্যান করতে হবে। মাদককে বন্ধুত্ব কিংবা আধুনিকতার অংশ হিসেবে দেখার সুযোগ নেই। বরং মাদকের দিকে ঠেলে দেয় এমন ব্যক্তির কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেন তারা। সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ শিক্ষাজীবন বাধাগ্রস্ত করার পাশাপাশি কিশোরীদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে পড়ে এবং ভবিষ্যৎ গড়ার সুযোগ হারায়। একটি মেয়েকে শিক্ষিত ও আত্মনির্ভরশীল করে গড়ে তুললে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয় উল্লেখ করে বক্তারা বলেন, কোনো শিক্ষার্থীর বাল্যবিবাহের উদ্যোগ নেওয়া হলে পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের তা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় শিক্ষার্থীদের বাল্যবিবাহের কোনো উদ্যোগ বা চাপের বিষয় গোপন না রেখে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে সন্তানের শিক্ষা, ভবিষ্যৎ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী