মিজানুর রহমান চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জেলা ইউনিটের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মো. মিজানুর রহমান চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দীন, ইউনিট কার্যনির্বাহী সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. শামসুর রহমান, অ্যাডভোকেট মো. আনিসুজ্জামান, মাহবুবুর রহমান পীর, ইজাজুল হক চৌধুরী নাসিম, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য মো. বুরহান উদ্দিন, অ্যাডভোকেট মাসুক আলম ও রমজান আলী।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ