সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৪:৪৯ পূর্বাহ্ন
দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকীতেও ঐক্যের দেখা মেলেনি দিরাই উপজেলা বিএনপিতে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের দুই বলয় পৃথকভাবে মিছিল, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালন করার পর এবার প্রতিষ্ঠাবার্ষিকীতেও বিভক্তির চিত্র প্রকাশ্যে আসায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বাধীন বলয় দিরাই পৌরশহরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীবিরোধী হিসেবে পরিচিত বলয় পৃথক কর্মসূচির আয়োজন করে। উপজেলা বিএনপির সদস্যসচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খ- খ- মিছিল নিয়ে নেতাকর্মীরা দিরাই পৌরশহরের বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সদস্যসচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় ও জাতীয় বিভিন্ন কর্মসূচি এর আগেও দুই বলয় পৃথকভাবে পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও দুই পক্ষের পৃথক আয়োজন দলীয় বিভক্তিকে আরও ¯পষ্ট করেছে। বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, নাছির উদ্দীন চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবনে দলে এ ধরনের প্রকাশ্য গ্রুপিং ও লবিং ছিল না। তাঁর অসুস্থতার সুযোগে দলের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে বলে তারা মনে করেন। বর্তমানে যেভাবে বিভক্তি বাড়ছে, তাতে তৃণমূলের নেতাকর্মীরা উদ্বিগ্ন। দলীয় ঐক্য ফিরিয়ে এনে সবাইকে একই প্ল্যাটফর্মে কাজ করার পরিবেশ তৈরির দাবি জানান তারা। তাদের মতে, প্রতিষ্ঠাবার্ষিকীর মতো দলের ঐক্য ও আদর্শের প্রতীকী দিনে পৃথক কর্মসূচি দিরাই বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও অভ্যন্তরীণ দূরত্বের বিষয়টি সামনে নিয়ে এসেছে। দ্রুত এই বিভক্তির অবসান না হলে এর প্রভাব আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি