নতুনপাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৩:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:২৩:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পূর্ব নতুনপাড়ার অসিমের পয়েন্টের পূর্ব পাশে নুরুল আমিনের ফার্নিচারের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মো. রিপন ওরফে মুরগী রিপন (৩০), পিতা- শাহেদ আলী, সাং- হাসননগর সুলতানপুর এবং মো. জুনেদ (৩১), পিতা- মো. জমিরুল হক, সাং- মাইজবাড়ি, উভয় থানা ও জেলা - সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পুরাতন নোকিয়া বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন পুরাতন লাল রঙের বাজাজ সিটি-১০০ ইএস মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের আনুমানিক সর্বমোট মূল্য এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ