সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বেধড়ক মারধর

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৯:০৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৯:০৩:০১ পূর্বাহ্ন
বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বেধড়ক মারধর
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বাবা রাজ চরণ বিশ্বাস। অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে মারধর করেন। এরপর তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে ধারালো দা দিয়ে গলায় আঘাতের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যান। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রাজ চরণ বিশ্বাস। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি