সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৯:০০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৯:০০:০৫ পূর্বাহ্ন
সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে সুরমা নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা তৈরির হিড়িক পড়েছে। সম্প্রতি জয়নগর গোদারাঘাটের পশ্চিমে ও পরিত্যক্ত সেলুঘাটের পূর্বে নদী তীর ভরাট করে স্থায়ী পাকা ঘর নির্মাণ করে নিয়েছে দখলদাররা। এখন এই দখলদাররাই পরিত্যক্ত সেলুঘাটের আশপাশে যে অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে তা উচ্ছেদের জন্য নানাভাবে তদবির শুরু করেছে। সরেজমিনে দেখা গেছে, জয়নগর পূর্ব গোদারাঘাটের পশ্চিম থেকে মসজিদের পশ্চিম পর্যন্ত অর্ধ শতাধিক প্রভাবশালী নদী ভরাট করে স্থায়ী স্থাপনা নির্মাণ করে নিয়েছেন। অনেকে দ্বিতল ভবনও নির্মাণ করে নিয়েছেন। কেউ প্রতিরোধ করতে না পারায় পরিত্যক্ত সেলুঘাটের আশপাশে সামান্য অংশে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে প্রতিবাদ জানান কয়েকজন। বাজার কমিটি স্থায়ী দখলদারদের প্রতিরোধ না করলেও প্রতিবাদকারী অস্থায়ী স্থাপনাকারীদের নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছেন। দেখা গেছে, সেলুঘাটের পূর্ব ও পশ্চিমে বাণীপুরের দুটি প্রভাবশালী পরিবার স্থায়ী স্থাপনা নির্মাণ করে নিয়েছে। এতে কেউ বাধা দেয়নি। বরং বাজার কমিটি সহযোগিতা করেছে বলে অভিযোগ আছে। এখন প্রকৃত দখলদারদের রক্ষা করতে বাজার কমিটি ২-৩ জন অস্থায়ী স্থাপনাকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জানা গেছে, অস্থায়ী স্থাপনাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। এছাড়াও ২০১২-২০১৩ অর্থ বছরে জয়নগর বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে মামলা হয়। কিন্তু উচ্ছেদ যাতে না হয় নদী তীর দখলকারীরা মামলাটি ধামাচাপা দিয়ে রেখেছে বলে অভিযোগ উঠেছে। মোহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আকিকুল ইসলাম বলেন, পরিত্যক্ত গোদারাঘাটের পূর্ব ও পশ্চিমে নদী তীর দখল করে স্থায়ী স্থাপনা করা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি অপসারণ করতে হলে সব দখলদারদের স্থাপনাই অপসারণ করতে হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, আমরা জয়নগর বাজারের সেলুঘাটের আশপাশ ও বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপনার খবর পেয়েছি। উচ্ছেদ বা অপসারণ হলে সব দখলদারদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি