সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৮:৫৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৮:৫৮:৪৫ পূর্বাহ্ন
উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান
শুদ্ধাচার কৌশল প্রণয়ণ ও এর কার্যকর বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন সুনামগঞ্জ জেলার শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মঙ্গলবার জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত জেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর অধিপরামর্শ সভায় তিনি সভাকে অবহিত করে বলেন, সুনামগঞ্জে ১২টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সবগুলো পদই বর্তমানে শূন্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম কোন রকমে চালিয়ে নিতে হচ্ছে আমাদের। অন্যদিকে সরকারি ও এমপিওভুক্ত অনেক স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে। এমতাবস্থার কারণে শুদ্ধাচার কৌশলের যথাযথ বাস্তবায়ন ব্যাহত হচ্ছে, তবে অচিরেই একটি কৌশলপত্র প্রস্তুত করে এর ধারাবাহিকতা রক্ষার উদ্যোগ নেয়া হবে। মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা মাধ্যমিক অফিসগুলো জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে মনিটরিং বৃদ্ধি করা হয়েছে এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিগুলো পুনর্গঠনের কাজ চলমান রয়েছে। সভায় সুনামগঞ্জ জেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে আলোচনা এবং সমস্যা সমাধানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের পূর্বের ইস্যুকৃত চিঠি বাস্তবায়ন ও শিক্ষকদের সভায় জোরালো আলোচনার তাগিদ দিলেন সচেতন নাগরিক কমিটি সনাক, সুনামগঞ্জের সদস্যরা। অধিপরামর্শ সভায় সনাকের পক্ষে সভায় ঝরে যাওয়া শিক্ষার্থী রোধে উদ্যোগ গ্রহণ, শিক্ষকদের হোম ভিজিট বৃদ্ধি, নিয়মিত সমাবেশ ও এসএমসি ব্যবস্থাপনা, বিদ্যালয়ের নৈতিকতা কমিটি কার্যকর করা, মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েব পোর্টাল হালনাগাদ করা, নিয়মিত অভিভাবক সভা, বিদ্যালয়ের সময়সূচি সঠিকভাবে মানা, অপর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা ও ক্লাস চলাকালে শিক্ষকদের স্মার্টফোন ব্যবহার ইত্যাদি বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্য সনাক সভাপতি কানিজ সুলতানা বলেন, শিক্ষা সেবার মান উন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা সনাক এর ধারাবাহিক কার্যক্রমের অংশ। সনাক আশা করছে শিক্ষা কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় কাক্সিক্ষত পরিবর্তন আনা সম্ভব। দ্বিপাক্ষিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি পাবে বলে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণ করার আহ্বান জানান এবং প্রয়োজনে যৌথ উদ্যোগে স্থানীয় সংসদ সদস্যদের সাথে দেখা করেও সমস্যাগুলো নিয়ে আলোচনার তাগিদ দেন। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক তাহমিনা ইয়াসমিন, ডিস্ট্রিক ট্রেনিং কোঅর্ডিনেটর মো. সারোয়ার জাহান খান, সনাক সদস্য প্রফেসর পরিমল কান্তি দে, সঞ্চিতা চৌধুরী, রীনা ঘোষ, মো. আশরাফুজ্জামান বাবলু, রাজু আহমেদ, ইয়েস দলনেতা পার্থ সাহা ও সাবেক ইয়েস দলনেতা পারমিতা রায়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি