সুনামগঞ্জ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন, নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে কাজের আহ্বান সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং সাবেক জেলা সাধারণ স¤পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। হোসেন বখত চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁর সেই সংগ্রামের ধারাবাহিকতায় আজ দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের নতুন পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্রের চর্চা ছিল না; বরং হত্যা, গুম ও দমন-পীড়নের রাজনীতি চলেছে। সেই ফ্যাসিবাদী শাসনের কবল থেকে আজ দেশ মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ, একটি গণতান্ত্রিক সরকারের নেতৃত্বেই দেশে কাক্সিক্ষত উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিবি বলেন, সারাদেশের মতো সুনামগঞ্জেও বিএনপি ব্যাপক জনপ্রিয়। সাম্প্রতিক সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই জনগণ ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করেছেন। এ জন্য তিনি সুনামগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক

সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক