সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

‎জামালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১১:৩৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১১:৩৭:৫২ অপরাহ্ন
‎জামালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার সন্ধ্যায় সাচনা বাজার বটতলায় সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী। সভায় সভাপতিত্ব করেন সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মো. রজব আলী। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ। ‎
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অজিত পাল, মো. আলাই মিয়া, সহসাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলম ও কোষাধ্যক্ষ নিরঞ্জন রায়। ‎সভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. কবির আলম, ব্যবসায়ী জয়নাল আবেদীন বাদশা,আবুল কালাম তালুকদার, মো. জিয়াউর রহমান। ‎
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, সাচনা বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ব্যবসায়ীসহ বাজারে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অপরাধ, চাঁদাবাজি, মাদক, ইভটিজিং কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এছাড়াও তিনি আরো বলেন, বাজারের নষ্ট সিসি ক্যামেরাগুলো দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।
তাছাড়া প্রতিটি দোকানের সামনে লাইট লাগানোসহ দ্রুত আরো ২/৩ জন পাহারাদার নতুন নিয়োগ দেওয়ার জন্য বণিক সমিতিকে পরামর্শ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য