সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৯:১৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৯:১৭:৩৪ অপরাহ্ন
তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ ছবি: বক্তব্য রাখছেন ১আসনের এমপি কামরুজ্জামান কামরুল
তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার বিকেণে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কাজরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে কাজরুজ্জামান কামরুল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে বিএনপি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর দেশপ্রেম ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা বিএনপির সদস্য আবুল কালাম, রাকাব উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, শাকাওয়াত হোসেন প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে গিয়ে শেষ হয়। নেতাকর্সীরা শহিদ জিয়া, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি