সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:৪৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:৪৫:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
​স্টাফ রিপোর্টার:: "শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই জাতির উন্নতির মুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০২৬। সোমবার (১ আগস্ট) বেলা ১টায় কলেজ অডিটোরিয়ামে অনার্স ১ম বর্ষের (২০২৫-২০২৬) শিক্ষার্থীদের বরণ এবং অনার্স ৪র্থ বর্ষের (২০২০-২০২১) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। ​অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়, বরং চরিত্র গঠন ও সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। তরুণদের হাত ধরেই জাতির কাঙ্ক্ষিত উন্নতি অর্জিত হবে। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের অতিথি শিক্ষক তসকির আলী, প্রভাষক ফজলে রাব্বি মিয়া, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আহসান শহীদ আনসারী এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুলাইমান সিরাজী। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবীনদের একাডেমিক সুশৃঙ্খলার প্রতি অনুগত থাকার আহ্বান জানান। ​বিভাগের ছাত্র আনিসুর রহমান মাহফুজ (২০২৪-২৫ সেশন) ও তানজিলা হক আইভীর (২০২৫-২৬ সেশন) যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাইফুল। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী জাফরিন ও ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মুমিনা। ​নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার ও তানজিলা হক আইভী। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন আবু সালেহ রিয়াদ। ​আনুষ্ঠানিক আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশিত গান ও নাটিকা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি