সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

নজরুল বর্ষ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের সভা

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:৩০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:৩০:০৬ পূর্বাহ্ন
নজরুল বর্ষ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের সভা
স্টাফ রিপোর্টার :: নজরুল বর্ষ পালন উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স¤পর্কে কথা বলতে হলে তাঁকে গভীরভাবে জানতে হবে। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় স¤পর্কে তিনি জানতেন এবং সেসব বিষয়ে রচনা করেছেন। তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়মিত চর্চা করলে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দিতে বিদ্রোহী কবির জীবন ও কর্ম বেশি বেশি চর্চার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার ও উপজেলা আনসার কর্মকর্তা রিমি ফেরদৌসী। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক