সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:১৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:১৬:০৭ পূর্বাহ্ন
রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তিনতলা বিশিষ্ট মডেল ব্রাঞ্চ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এ ব্রাঞ্চ ইউনিট চালুর ফলে জেলার দুর্যোগকবলিত, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (৩১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্মিত মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই মডেল ব্রাঞ্চ ইউনিটের মাধ্যমে সুনামগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি জেলার বিভিন্ন দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাবে। জরুরি সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও মানবিক কার্যক্রম স্থানীয় পর্যায়ে আরও দ্রুত এবং সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধাস¤পন্ন এই নতুন ব্রাঞ্চ ইউনিটের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়া প্রদান, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং মানবিক সহায়তার ক্ষেত্রে সুনামগঞ্জ ইউনিটের স্থানীয় সক্ষমতা আরও বাড়বে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম সাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইউনিটের ইউনিট সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মো. মঈনউদ্দিন সোহেল, ইউনিট উন্নয়ন কমিটির আহ্বায়ক ডা. সৈয়দ মোনাওয়ার আলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সায়মা ফেরদৌসী, ডেপুটি হেড সঞ্জীব বিশ্বাস, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (ব্রিটিশ রেড ক্রস) মুকেশ সিং, আইএফআরসি প্রতিনিধি অদিত শাহ দত্ত, হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্রিডেরি, উপ-মহাসচিব মো. এহসান-ই-এলাহী এবং মহাসচিব মো. হাবিবুর রহমান খান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি