সুনামগঞ্জ , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবাগত পুলিশ সুপার আমিরুল ইসলামের দায়িত্ব গ্রহন গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন শান্তিগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার প্রধান তোরণ ও প্রতিরক্ষা দেয়ালের উদ্বোধন এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প রাজনৈতিক মতভিন্নতায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় : প্রধানমন্ত্রী শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০১:০৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০১:১০:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক
বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। আটক শাড়ির আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে শান্তিগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে এসব শাড়ি আটক করা হয়। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক বিজিডিও মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন

গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন