সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দেশে ৪৪ গণপিটুনির বিচার বিভাগীয় তদন্তে রিট

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৮:১২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৮:১২:৪৪ পূর্বাহ্ন
দেশে ৪৪ গণপিটুনির বিচার বিভাগীয় তদন্তে রিট
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মারা যাওয়া তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) সারাদেশে ৪৪টি গণপিটুনির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাছরিন ও অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান শাহিন এ রিট করেন। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি), জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট ৪০ জনকে বিবাদী করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর দায়ের করা রিটের বিষয়টি সোমবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান শাহিন নিজে। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ৪৪ জনের মতো গণপিটুনির শিকার হয়েছেন। সব গণপিটুনির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছি আমরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি