সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রাথমিক শিক্ষার সমস্ত সেবা স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্নের আহ্বান

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১১:২৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:২৪:২৬ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষার সমস্ত সেবা স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্নের আহ্বান
প্রাথমিক বিদ্যালয়গুলোতে কার্যকর মনিটরিং বৃদ্ধি, বিদ্যালয় কর্তৃপক্ষের ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের মাধ্যমে শিক্ষা সেবার মান উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগের প্রতিশ্রুতি দিলেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস। রবিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর অধিপরামর্শ সভায় সনাকের প্রস্তাবনার সাথে একমত পোষণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধিতে সনাক-টিআইবি দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং যতদূর আমি জেনেছি বিদ্যালয়গুলোতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। সভার সদস্যদের তিনি অবহিত করে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে খুব শীঘ্রই প্রতি বিদ্যালয়ে একজন ক্লিনার ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়া হবে। আগামীতেও সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে। সনাক সদস্যরা প্রাথমিক বিদ্যালয়ে কাজ করতে গিয়ে যে কোন প্রকার অনিয়ম পান তাহলে আমাকে অথবা উপজেলা শিক্ষা অফিসারকে দ্রুত জানাবেন। অধিপরামর্শ সভায় সনাকের পক্ষে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ এসিজি এর মাধ্যমে চিহ্নিত সুনামগঞ্জ সদর উপজেলার ৩টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাসমূহ তুলে ধরা হয়। উল্লেখযোগ্য সমস্যা সমূহ হলো- নিয়মিত অভিভাবক সভা আয়োজন, টিফিন পিরিয়ডের পর স্কুলে শিক্ষার্থীর পরিমাণ কমে যায়, বিদ্যালয়ের সময়সূচি সঠিকভাবে মানা হয় না, প্রত্যাহিক সমাবেশ হয় না, অপর্যাপ্ত শিক্ষা সহায়ক উপকরণ ও শিক্ষকদের উপকরণ ব্যবহারের প্রতি অনীহা, শিক্ষকদের অনুপস্থিতি, ক্লাস চলাকালে শিক্ষকদের স্মার্টফোন ব্যবহার, ক্লাস রুমের সংকট, বিদ্যালয়ের সীমানা প্রাচীর নেই, তথ্য বোর্ড নেই, কার্যকর অভিযোগ প্রক্রিয়া অনুপস্থিত ইত্যাদি। সমস্যাগুলোর আলোকে সভার প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষার মান উন্নয়নে উপজেলা পর্যায় থেকে আরো বেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করার জন্য তাগিদ দেন এবং সেই সাথে সনাকের সুপারিশক্রমে শিক্ষার মান উন্নয়নে ইতিপূর্বে ইস্যুকৃত চিঠি বাস্তবায়নের অগ্রগতি ফলোআপ করবেন বলে আশা প্রকাশ করেন। তিনি উপজেলা পর্যায়ে সকল শিক্ষকদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় সনাকের চিহ্নিত সমস্যা সমূহ ও সুপারিশমালা নিয়ে আলোচনা করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করবেন। সভাপতির বক্তব্য সনাক সভাপতি কানিজ সুলতানা বলেন, আমরা আশা করছি শিক্ষা কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কাক্সিক্ষত পরিবর্তন আনা সম্ভব। দ্বিপাক্ষিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ সময় তিনি প্রাথমিক শিক্ষা অফিস সমূহের সমস্ত সেবা স্বচ্ছতার সাথে ও দ্রুততম সময়ে সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি পারস্পারিক আলোচনার মাধ্যমে সনাক যে তিনটি বিদ্যালয় নিয়ে কাজ করছে সেই স্কুলের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য উদ্যোগী হবেন। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন পিটিআই সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত, সনাক সহ-সভাপতি সুখেন্দু সেন, সনাক সদস্য প্রফেসর পরিমল কান্তি দে, রুনা শাহীন আরা লেইছ, অ্যাড. হেলিনা আক্তার, সঞ্চিতা চৌধুরী ও রাজু আহমেদ এবং ইয়েস সদস্যরা। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য