গাঁজা সেবনের অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর
- আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১১:২০:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:২০:৪৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ তুলে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বামেরবন্দ গ্রামে রোববার এ ঘটনা ঘটে। হামলায় ঘরের আসবাবপত্র ও স্থাপনা ভাঙচুরের পাশাপাশি টাকা-পয়সা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বাড়ির মালিক মুক্তার আলী।
মুক্তার আলী জানান, দীর্ঘদিন ধরে তার নিকটাত্মীয়রা স¤পত্তি দখলের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় রোববার কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং টাকা-পয়সা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
হামলাকারীদের বাধা দিতে গেলে তার স্ত্রী রানু বিবির সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন মুক্তার আলী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে মুক্তার আলীর অভিযোগের বিষয়ে জালাল মিয়া, সোহেল মিয়া ও রুবেল মিয়া বলেন, মুক্তার আলী দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার এসব কর্মকা-ে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। মাদক ও অসামাজিক কর্মকা- বন্ধের উদ্দেশ্যেই তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তারা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি