সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জে জিংকসমৃদ্ধ ধানের বাজার সংযোগে সভা

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১১:১৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:১৯:২৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জিংকসমৃদ্ধ ধানের বাজার সংযোগে সভা
স্টাফ রিপোর্টার :: জিংকসমৃদ্ধ বায়োফর্টিফাইড ধানের উৎপাদন ও বাজার সম্প্রসারণের মাধ্যমে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত কার্যকর বাজার সংযোগ গড়ে তোলার লক্ষ্যে শান্তিগঞ্জে ভ্যালু চেইন অ্যাক্টরস সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় হার্ভেস্টপ্লাস সল্যুশনস ও নিউট্রিশাস অ্যাগ্রিফিউচার বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রতিনিধি আব্দুল আহাদ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম। সভায় প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. জাকিউল হাসান ও প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ মানিক দেবনাথ উপস্থিত ছিলেন। এছাড়া কৃষক, বীজ ডিলার ও খুচরা বিক্রেতা, ধান-চাল ব্যবসায়ী, সংগ্রহকারী ও আড়তদার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং চালকল মালিকসহ মূল্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ের ২৫ জন অংশীজন অংশ নেন। সভায় জিংকসমৃদ্ধ ধানের পুষ্টিগুণ, উৎপাদন সম্ভাবনা, মানসম্মত বীজের প্রাপ্যতা এবং ধান-চাল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা কৃষক, ব্যবসায়ী, চালকল মালিক ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং এ ধানের বাজারে চাহিদা তৈরির ওপর গুরুত্ব দেন। আয়োজকরা জানান, এর আগে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জেও একই ধরনের বাজার সংযোগবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিগঞ্জসহ চার জেলার এসব সভায় মোট ১০০ জন মূল্য শৃঙ্খল অংশীজন অংশ নেন। এসব উদ্যোগের মাধ্যমে জিংকসমৃদ্ধ বায়োফর্টিফাইড ধানের বাজার সম্প্রসারণ ও টেকসই ব্যবসায়িক সংযোগ তৈরির পথ সুগম হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি