সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১১:১২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:১৫:৫১ পূর্বাহ্ন
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত
স্টাফ রিপোর্টার::
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘অধিকার’-এর সমন্বয়ক মুহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক স¤পাদক মাওলানা সাইফুর রহমান সাজওয়ার, সমাজকর্মী মোজাহিদুল ইসলাম মজনু, মানবাধিকারকর্মী জিয়াউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মুহিবুর রহমান, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী সালমান ফারসী, ইজাজুল ইসলাম, রবিন আহমদ, কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আলী, সুজন আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় খুন, গুমসহ সব ধরনের অপরাজনীতি ও অপসংস্কৃতির অবসান ঘটাতে হবে। তাহলেই একটি সুন্দর ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব। তারা গুমের শিকার ব্যক্তিদের সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করারও দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য