সুনামগঞ্জ , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান

হাসপাতালগুলোতে জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৯:৩৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৯:৩৩:০৮ পূর্বাহ্ন
হাসপাতালগুলোতে জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিন
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসার নেই - এটি শুধু একটি হাসপাতালের জনবল সংকটের খবর নয়; এটি পুরো একটি উপজেলার স্বাস্থ্যব্যবস্থার নাজুক চিত্র। চারটি ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদ থাকলেও একজনও কর্মরত নেই। পাঁচটি সহকারী সার্জনের পদই শূন্য। গাইনি, সার্জারি, মেডিসিন, অ্যানেসথেশিয়া ও আবাসিক মেডিকেল অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদও দীর্ঘদিন ধরে খালি। নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, স্বাস্থ্যসহকারী ও পরিচ্ছন্নতাকর্মীর পদেও রয়েছে ব্যাপক ঘাটতি। ফলে হাসপাতাল থাকলেও সেখানে কাক্সিক্ষত চিকিৎসাসেবা মিলছে না। বিশ্বম্ভরপুরের মতো হাওর ও দুর্গম সীমান্তঘেরা উপজেলায় এই সংকটের অভিঘাত আরও তীব্র। দেড় লাখের বেশি মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই হওয়া উচিত ছিল প্রাথমিক ও জরুরি চিকিৎসার প্রধান ভরসাস্থল। অথচ সেখানে সামান্য রোগীও চিকিৎসার জন্য জেলা সদরে যেতে বাধ্য হচ্ছেন। জটিল রোগীকে আবার পাঠানো হচ্ছে সিলেটে। দুর্গম এলাকার মানুষের জন্য এই ‘রেফার সংস্কৃতি’ অনেক সময় চিকিৎসার বিকল্প নয়, বরং নতুন ভোগান্তির নাম। বিশেষ করে দুর্ঘটনা, প্রসবজনিত জটিলতা, শিশুদের সংকটাপন্ন অবস্থা কিংবা আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়া জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দেয়। অন্যদিকে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে দেখা দিয়েছে বিপরীত চিত্র - চিকিৎসক ও জনবল কম, অথচ রোগীর চাপ কয়েক গুণ বেশি। একদিনে ভর্তি রোগীর সংখ্যা ৯১২-তে পৌঁছেছে। হাম, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত শত শত শিশু চিকিৎসাধীন। সংক্রামক রোগীদের সেবা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের ৭৪টি চিকিৎসক পদের মধ্যে ৫০টিই শূন্য এবং মোট ৪৭২ জনবলের মধ্যে ২২২টি পদ খালি। অর্থাৎ একদিকে উপজেলা হাসপাতালগুলো রোগী ধরে রাখতে পারছে না, অন্যদিকে জেলা হাসপাতাল সেই অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়ছে। এ পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক সমস্যা নয়; এটি স্বাস্থ্যব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতার বহিঃপ্রকাশ। উপজেলা পর্যায়ে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত না করে শুধু জেলা হাসপাতালে অতিরিক্ত রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এতে রোগীর ব্যয় বাড়ে, সময় নষ্ট হয় এবং চিকিৎসাব্যবস্থার ওপর চাপ ক্রমাগত বাড়তে থাকে। সরকারের উচিত দ্রুত বিশ্বম্ভরপুরসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদ পূরণ করা। বিশেষ করে ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সহকারী সার্জন, গাইনি, সার্জারি, মেডিসিন ও অ্যানেসথেশিয়া বিভাগের চিকিৎসক নিয়োগকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও অন্যান্য সহায়ক জনবলও নিশ্চিত করতে হবে। সুনামগঞ্জের মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে হলে শুধু নতুন ভবন নির্মাণ বা যন্ত্রপাতি সরবরাহ যথেষ্ট নয়; প্রয়োজন সেই হাসপাতালগুলোকে কার্যকর করে তোলা। উপজেলা হাসপাতাল সচল হলে জেলা হাসপাতালের ওপর চাপ কমবে, আর সাধারণ মানুষও নিজ এলাকার কাছেই প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্যসেবা কোনো দয়া নয় - এটি নাগরিকের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ

একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ