সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি
জামালগঞ্জে ১১৯ কৃতী শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:১৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:২১:৪৬ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা  প্রশাসক
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলার ১১৯ জন কৃতী শিক্ষার্থী ও একজন পরিবেশবাদী নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৮ আগস্ট) উপজেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ সাধারণ বৃত্তি, ট্যালেন্টপুল বৃত্তি, এসএসসি পরীক্ষা-২০২৬ জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের এবং বৃক্ষরোপণে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য একজন নারীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার। বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শফিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক-২ মো. আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ হাবিবুর রহমান, সমাজকর্মী মোহাম্মদ আব্দুর রব, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার শিফা, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, পরিবেশকর্মী মোছা. ইসমাতুন্নেছা চৌধুরী, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, অভিভাবক প্রদীপ কুমার রায় ও গিরীদারী পাল। সংবর্ধিত শিক্ষার্থী পৌলমী তালুকদার প্রাচী, সানজিদা ইসলাম নাওমী ও শুভ্র দ্বীপ রায়। এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আইবুর রহমান শান্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-১ আহ্বায়ক আব্দুল মালিক, সাবেক সাধারণ স¤পাদক শাহ মো. শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. ফখরুল আলম চৌধুরী, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান কৃতী শিক্ষার্থীদের অর্জনকে উৎসাহ ও অনুপ্রেরণা দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এটাই তোমাদের শেষ অর্জন নয়, বরং এই অর্জনের মধ্য দিয়েই ভবিষ্যতের পথচলার আনন্দ শুরু হলো। তোমরাই একদিন ইউএনও, ডিসি, এডিসি ও দেশের গুরুত্বপূর্ণ স্থানে কাজ করবে। তাই লক্ষ্য ঠিক রেখে পড়াশোনায় আরো মনোযোগী উদ্যোমী হতে হবে। শুধু মেধাবী হলে হবে না, আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। আশা করা যায়, খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণ করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করতে হবে, এই ধারাবাহিকতায় সুনামগঞ্জের সবকটি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম চালু রয়েছে। তিনি শিক্ষার পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। একই সঙ্গে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে তারা দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোন গুজব বা অপতথ্য বা কাউকে উদ্দেশ্য করে লজ্জিত করার মতো কাজ থেকে সকলের বিরত থাকার আহবান করেন। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি শিল্পী রানী মোদক বলেন, আজকের এই অর্জন তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবে, সবার মধ্যে থেকে বিজয় ছিনিয়ে আনতে পারলেই তুমি সফল। আজ যারা সম্মাননা পেয়েছো, তারা যেমন সফল হয়েছে, তেমনি যারা পায়নি তারা এ অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সম্মাননা পাওয়ার জন্য প্রস্তুতি নেবে। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করতেই এ আয়োজন। অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী ৯১ জন এবং মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য একজনকে সম্মাননা দেওয়া হয়। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস