সুনামগঞ্জ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাহিরপুরে যুবককে কুপিয়ে জখম

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:১৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:১৬:৪০ পূর্বাহ্ন
তাহিরপুরে যুবককে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে দোকানের সামনে ময়লা ফেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রাসেল মিয়া (১৮) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবকের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিমে ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাসেল মিয়া লাকমা গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে। তিনি ওই এলাকায় আখের রসের ব্যবসা করেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, লাকমা ঈদগাহ মাঠের পশ্চিমে ছড়ার পাড়ে রাসেলের দোকানের সামনে বিভিন্ন সময় ময়লা ফেলা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সকালে একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে কুদ্দুস মিয়া (৫৫), তার স্ত্রী খুদেজা বেগম (৫০), ছেলে রিফাত মিয়া (২৬) ও রাহুল মিয়া (২৩) দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে রাসেলের দোকানে যান। এ সময় তারা রাসেলকে দোকানটি অন্যত্র সরিয়ে নিতে বলেন। অভিযোগে বলা হয়, রাসেল দোকান সরাতে আপত্তি জানালে কুদ্দুস মিয়া তাকে হত্যার নির্দেশ দেন। পরে কুদ্দুসের স্ত্রী ও ছেলেরা রাসেলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত রাসেলের বাবা ও মামলার বাদী ফজলুল হক অভিযোগ করেন, অভিযুক্তরা এর আগেও তাদের ব্যবসায় বাধা ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার পরও তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, অভিযোগের কপি হাতে পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ

একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ