সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

হিতাংশু তালুকদার অপু স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫২:৫৭ পূর্বাহ্ন
হিতাংশু তালুকদার অপু স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘হিতাংশু তালুকদার অপু স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘সারেগামা’ এই অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি। প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। সারেগামা সাংস্কৃতিক সংগঠনের পরিচালক অণীশ তালুকদার বাপ্পু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক প্রশিক্ষক প্রয়াত হিতাংশু তালুকদার অপুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, হিতাংশু তালুকদার অপু ছিলেন সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আজীবন নতুন প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত ও প্রশিক্ষিত করেছেন। তাঁর স্মৃতি রক্ষার্থে এ ধরনের প্রতিযোগিতা ক্ষুদে শিল্পীদের মেধা বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শিশুরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম সারোয়ার, শাহীন বখত, রূপশ্রী রায়, অঞ্জন চৌধুরী, পঙ্কজ চৌধুরী এবং নীলেন্দু ভট্টাচার্য্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস