সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা : কুমিল্লা থেকে মূল পরিকল্পনাকারীর সহযোগী গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫০:৩৫ পূর্বাহ্ন
জমি লিখে না দেওয়ায় বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা : কুমিল্লা থেকে মূল পরিকল্পনাকারীর সহযোগী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৮৫ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ আলীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় পলাতক আসামি জিয়াউর রহমানকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার রাত ৮টার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাজগড্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জিয়াউর রহমান দোয়ারাবাজার উপজেলার হাবিবনগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি। মামলার বিবরণ ও র‌্যাবের ছায়াতদন্ত সূত্রে জানা যায়, ভিকটিম মোহাম্মদ আলীর সৌদি প্রবাসী ছেলে ইসমাইল মিয়ার স্ত্রী (পুত্রবধূ) হোছনা বেগম ও সন্তানরা ভিকটিমের বাড়িতেই বসবাস করতেন। দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলীর মালিকানাধীন জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছিলেন তার পুত্রবধূ হোছনা বেগম ও ছেলে ইসমাইল। বৃদ্ধ রাজি না হওয়ায় পারিবারিক কলহ তীব্র আকার ধারণ করে এবং একপর্যায়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ১ নম্বর বিবাদী হোছনা বেগম ভিকটিমকে হত্যার জন্য ২ নম্বর বিবাদী রুহুল আমিনের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি করেন। গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে চুক্তি অনুযায়ী রুহুল আমিন, নজরুল ইসলাম (৩ নম্বর বিবাদী) ও জিয়াউর রহমানকে (৪ নম্বর বিবাদী) সাথে নিয়ে মোহাম্মদ আলীর ঘরে প্রবেশ করেন। সেখানে হোছনা বেগমের সরাসরি সহযোগিতায় আসামিরা বৃদ্ধের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যান। ঘটনার পর ভিকটিমের নাতনি বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৪, তারিখ ১৬/০৮/২০২৬, ধারা ৩০২/১০৯/৩৪ পেনাল কোড) দায়ের করেন। মামলা দায়েরের পরপরই র‌্যাব-৯ ঘটনাটির ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর আগে গত ১৮ আগস্ট উক্ত মামলার এজাহারনামীয় আরও ৩ আসামিকে গ্রেফতার করেছিল র‌্যাব-৯। এ বিষয়ে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি জিয়াউর রহমানকে সংশ্লিষ্ট দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস