মধ্যনগরে ছাত্রছাত্রীদের সঙ্গে ওসির সভা
- আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৪৮:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৪৮:৩৬ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার আবিদনগর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির দেড় শতাধিক ছাত্রছাত্রীর সঙ্গে গত বৃহ¯পতিবার দুপুরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়–য়া ছাত্রছাত্রীরা অংশ নেয়। পিতা-মাতা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে ছাত্র ছাত্রীদের আচার-আচরণ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, মাদকের কুফলসহ এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন।
তিনি বলেন, ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে আগামী দিনে তারাই এদেশের নেতৃত্ব দেবে। তাই ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ভালো কাজে তাদের অনুপ্রাণিত করাই ছিল আমার মূল উদ্দেশ্য।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি