সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৮:১২:০৬ পূর্বাহ্ন
সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক
আশিস রহমান::
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বাজারগাঁও গ্রামে সুরমা নদীর তীর ঘেঁষে এখন চারদিকে শুধুই সবুজের সমারোহ। নদীর তীরবর্তী বিস্তীর্ণ জমিতে সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে আমন ধানের বীজতলা। নানা জাতের হাইব্রিড চারার সবুজ সমারোহে মুখরিত এই প্রান্তর এখন পরিণত হয়েছে পুরো অঞ্চলের অন্যতম প্রধান ‘চারা হাটে’। চলতি আমন মৌসুমে দোয়ারাবাজারসহ আশপাশের বিভিন্ন উপজেলার সিংহভাগ ধান চাষীর চারার জোগান আসছে এই একটি গ্রাম থেকেই। স্থানীয়রা জানান, সুরমা নদীর পানির সহজলভ্যতা এবং পলিযুক্ত উর্বর মাটিকে কাজে লাগিয়ে প্রতি বছরই বাজারগাঁও গ্রামের কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড ধানের চারা উৎপাদন করেন। এ বছর অনুকূল আবহাওয়ায় চারার ফলন চমৎকার হয়েছে। প্রতিদিন ভোর থেকেই দূর-দূরান্ত থেকে আসা চাষী ও ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকে নদীর পাড়। ট্রলার, নৌকা ও নানা যানবাহনে করে এসব চারা পৌঁছে যাচ্ছে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে। চারা বিক্রি করে একদিকে যেমন শত শত কৃষক পরিবার স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতে সৃষ্টি হয়েছে এক নতুন গতি। বাজারগাঁও গ্রামের বীজতলা মালিক ও স্থানীয় কৃষক উত্তম দাস, শৈলেন দাশ ও শামসুল ইসলাম বলেন, সুরমা নদীর পাড়ের এই পলিমাটিতে হাইব্রিড চারার বৃদ্ধি খুব ভালো হয়। আমরা প্রায় দুই একর জমিতে এবার বীজতলা করেছি। আমাদের উৎপাদিত চারার চাহিদা প্রচুর, কারণ এই চারা দিয়ে রোপণ করলে ফলন ভালো পাওয়া যায়। ধান চাষের পাশাপাশি চারা বিক্রি করেই আমাদের সংসার ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ ভালোভাবে উঠে আসছে। চারা কিনতে আসা দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের চাষী ফুল মিয়া জানান, আমাদের এলাকায় হঠাৎ পানি ওঠার কারণে বীজতলা কিছুটা নষ্ট হয়ে যায়। বাজারগাঁওয়ের চারার মান সবসময়ই ভালো থাকে। তাই বাড়তি খরচ হলেও প্রতি বছর এখান থেকেই আমন ধানের চারা কিনে নিয়ে যাই। এবারও এসে পর্যাপ্ত ও মানসম্মত চারা পেয়েছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জানান, বাজারগাঁও গ্রামসহ সুরমা নদীর তীরবর্তী এলাকাগুলো এখন ধানের চারা উৎপাদনের একটি বড় কেন্দ্রে পরিণত হয়েছে। কৃষকরা যেন রোগবালাইমুক্ত মানসম্মত হাইব্রিড চারা উৎপাদন করতে পারেন, সেজন্য আমরা মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি ও কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি। এতে স্থানীয় চাহিদাও মিটছে, পাশাপাশি কৃষকরাও অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস