সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক

ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন
ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’
বিশেষ প্রতিনিধি :: শিল্পশহর ছাতকের ইতিহাস, ঐতিহ্য ও শিল্পায়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ‘ইংলিশ টিলা’। প্রায় ১৭৬ বছরের পুরোনো এই ঐতিহাসিক স্থাপনাটি দীর্ঘদিন ধরে সংস্কার ও সংরক্ষণের অভাবে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। একদিকে দখল ও টিলা কাটার কারণে কমছে এর আয়তন, অন্যদিকে চূড়ায় থাকা শতবর্ষী স্মৃতিস্তম্ভে দেখা দিয়েছে বড় বড় ফাটল। একদিকে হেলে পড়া স্থাপনাটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না নিলে ছাতকের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি হারিয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকায় প্রায় ২ একর ৬০ শতক খাস খতিয়ানভুক্ত ভূমির ওপর দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ইংলিশ টিলা। প্রায় ২০০ ফুট উঁচু টিলাটির চূড়ায় রয়েছে ৪০ থেকে ৫০ ফুট উচ্চতার একটি পাকা স্মৃতিস্তম্ভ। স্থানীয়দের কাছে এটি ‘সাহেব মিনার’ নামে পরিচিত। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিস্তম্ভটির বিভিন্ন অংশে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পলেস্তারা ও নির্মাণসামগ্রী ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। পুরো স্থাপনাটিও একদিকে হেলে রয়েছে। একই সঙ্গে টিলার বিভিন্ন অংশ কেটে বসতি গড়ে তোলায় এর স্বাভাবিক আকৃতিও দিন দিন নষ্ট হচ্ছে। টিলাটির তিন দিকে গড়ে উঠেছে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের বসতি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সময়ে টিলা কেটে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে টিলার বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে। ফলে সেখানে বসবাসকারী পরিবারগুলোর মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা, প্রবল বর্ষণ কিংবা ভূমিক¤েপর মতো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ স্মৃতিস্তম্ভটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে গত এক বছরে একাধিকবার ছাতক উপজেলাকে ভূমিক¤েপর উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করায় তাদের উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী, ১৭৯৪ সালে ইস্ট ইন্ডিয়া কো¤পানির আমন্ত্রণে ইংল্যান্ড থেকে জর্জ ইংলিশ নামের এক ব্রিটিশ ব্যবসায়ী সপরিবারে ছাতকে আসেন। তাঁর হাত ধরেই এ অঞ্চলে চুন ও চুনাপাথরের ব্যবসার প্রসার ঘটে। পরবর্তী সময়ে এই শিল্পকে কেন্দ্র করেই ছাতক ধীরে ধীরে গুরুত্বপূর্ণ একটি শিল্পশহর হিসেবে গড়ে ওঠে। দীর্ঘ কর্মময় জীবনের পর ১৮৫০ সালে ৭৬ বছর বয়সে ছাতকেই মারা যান জর্জ ইংলিশ। এরপর তার স্ত্রী হেসরি স্বামীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ইংলিশ টিলার ওপর তাকে সমাহিত করেন। একই বছর সমাধির পাশে নির্মাণ করেন দৃষ্টিনন্দন চারকোণা আকৃতির একটি স্মৃতিস্তম্ভ। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে ফিরে গেলেও স্থানটি সরকারি খাস জমির অন্তর্ভুক্ত হয়। সময়ের পরিক্রমায় জায়গাটি ‘ইংলিশ টিলা’ নামে পরিচিতি লাভ করে এবং ছাতকের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। স্থানীয়ভাবে স্মৃতিস্তম্ভটি ‘সাহেব মিনার’ নামেও পরিচিত। বাগবাড়ি গ্রামের বাসিন্দা মনির উদ্দিন বলেন, দেড়শ বছরেরও বেশি পুরোনো এই ঐতিহাসিক স্থাপনাটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাঝখানে বড় ফাটল দেখা দিয়েছে এবং এটি একদিকে হেলে আছে। যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত সংস্কার ও সংরক্ষণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। স্থানীয় বাসিন্দা খায়ের উদ্দীন বলেন, বর্ষা মৌসুমে টিলার আশপাশে বিভিন্ন সময়ে অনেকে স্থাপনা নির্মাণ করে বসতি গড়ে তুলেছেন। টিলা কাটার কারণে এর বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে বসবাসকারী মানুষও এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দীন বলেন, ছাতকের ১৭৬ বছরের পুরোনো ইংলিশ টিলা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের একটি প্রোজ্জ্বল স্মারক। এটি কীভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ

চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ