সুনামগঞ্জ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩০:০০ পূর্বাহ্ন
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান সজল ও এএসআই টিপু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বারিক্কা টিলার নিজ বাড়ি থেকে আটক করে। এরপূর্বে বুধবার দুপুরে বারিক্কার টিলার জঙ্গলে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক সাইদুল ইসলাম (৪০) বড়গোপ টিলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওই নারীকে বারিক্কা টিলা এলাকার ফুটবল খেলার মাঠে থেকে সাইদুল নামের ওই যুবক ভাত খাওয়ানোর কথা বলে নির্জন জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখানে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে সাইদুল ইসলাম তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ৮ টার দিকে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এস আই মনিরুজ্জামান সজল ও এএসআই টিপু সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বারিক্কার টিলার বড়িগোপ টিলা এলাকার অভিযুক্ত যুবক সাইদুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান। তবে অভিযোগ অস্বীকার করে সাইদুল ইসলাম জানান, সমাজের লোকের সাথে আমার বিরোধ থাকায় তারা আমাকে ফাঁসাতে ধর্ষণের অভিযোগে তুলেছে। এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, অভিযুক্ত যুবক সাইদুলকে আটক করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল